পেটের যত্নে
কারকুমা অর্গানিক হেলদি গাট
Production Facility
Product
কারকুমা অর্গানিক হেলদি গাটের উপকরণসমূহ
অর্গানিক কারকিউমিনস, অর্গানিক টারমারিক, অর্গানিক মালবেরী, অর্গানিক জিঞ্জার অয়েল, অর্গানিক নাটমেঘ, অর্গানিক মেইস, অর্গানিক ব্ল্যাক পেপার, অর্গানিক মধু, অর্গানিক আপেল সিডার ভিনেগার, সোডিয়াম ক্লোরাইড এবং পিউরিফাইড ওয়াটার।
উন্নত প্রযুক্তিতে প্রক্রিয়াজাত করে নিয়ন্ত্রিত তাপমাত্রায় উপাদানগুলো মিশ্রণ করা হয়েছে, যাতে বায়ো-অ্যাক্টিভ গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। ফলে কারকুমা হেলদি গাটের প্রতিটি উপাদান থাকে সতেজ ও কার্যকর।
কারকুমা অর্গানিক হেলদি গাটের উপকারিতা
কারকুমা অর্গানিক হেলদি গাট এর মূল উপাদান হলো অর্গানিক কারকিউমিনস ও অর্গানিক মালবেরী এক্সট্রাক্ট। কারকিউমিনস এনজাইমের কার্যক্রমকে নিয়ন্ত্রন করে পাকস্থলীকে স্বাভাবিক রাখে ও পাকস্থলীর মিউকাস সিক্রেশন বাড়াতে সাহায্য করে, যা অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যায় সহায়ক ভূমিকা রাখে। এছাড়াও এটি গ্যাস এবং রোটিং সমস্যা কমাতে সহায়তা করে। মালবেরীতে বিদ্যমান পলিফেনল উপকারী ব্যাকটেরিয়া যেমন বিফিডোব্যাকটেরিয়াম এবং ল্যাকটোব্যাসিলাসের বংশ বৃদ্ধিতে সাহায্য করে, যা আমাদের গাট ইকোলজি ব্যালেন্স করে।
সেবনবিধি
প্রাপ্তবয়স্কদের জন্য: ১৫মি.লি. (৩ চা চামচ);
শিশুদের জন্য (৬-১২ বছর): ১০মি.লি. (২ চা চামচ), প্রতিদিন ২ বার খাবার পরে অথবা চিকিৎসক/পুষ্টিবিদের পরামর্শমত সেবনযোগ্য।
ব্যবহারের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন।
পার্শ্বপ্রতিক্রিয়া
কারকুমা অর্গানিক হেলদি গাট-এ ব্যবহৃত উপকরণ/উপকরণের উৎস সমূহ প্রাকৃতিক, নিরাপদ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত বছর ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সতর্কতা
গর্ভবতী/প্রসূতি মায়েদের জন্য প্রযোজ্য নয়।
সংরক্ষণ পদ্ধতি
আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে সংরক্ষণ করুন। খোলার পর রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন।
এই পণ্যটি কি আপনার জন্য?
নীচের এক বা একাধিক পয়েন্ট যদি আপনার দৈনন্দিন জীবনের সাথে মিলে যায়, তাহলে কারকুমা অর্গানিক হেলদি গাট আপনার জন্য সঠিক সাপোর্ট হতে পারে।
- খাবার খেলেই পেট ব্যথা, অস্বস্তি বা চাপ অনুভব করেন
- মলত্যাগের অভ্যাস অনিয়মিত
➢ কখনো ডায়রিয়া
➢ কখনো কোষ্ঠকাঠিন্য
➢ আবার কখনো দুটোই - বারবার গ্যাস, ব্লোটিং বা পেট ফেঁপে থাকে
- ডাক্তার জানিয়েছেন, আপনার আইবিএস এর সমস্যা আছে
- পেটে অস্বস্তির কারণে বাইরে যাওয়া, কাজ করা বা স্বাভাবিক জীবনযাপন কম্প্রোমাইজড হচ্ছে
- অতিরিক্ত ওষুধের উপর নির্ভর না করে, প্রাকৃতিক উপায়ে দীর্ঘমেয়াদে পেটের যত্ন নিতে চাচ্ছেন
- আইবিএস–এর উপসর্গগুলো নিয়ন্ত্রণে রেখে জীবনযাত্রার মান স্বাভাবিক করতে চাচ্ছেন
জানেন কি, বিশ্বজুড়ে প্রতিবছর কোটি কোটি কর্মঘণ্টা হারিয়ে যায় আইবিএস-এর কারণে?
অ্যাসিডিটি, গ্যাস বা ফাঁপাভাবকে আমরা প্রায়ই ছোট সমস্যা ভেবে এড়িয়ে যাই। পেটের ছোট অস্বস্তিই অনেক সময় বড় সমস্যার শুরু। কিন্তু বাস্তবে এই ছোট উপসর্গগুলোই ধীরে ধীরে আইবিএসের মতো দীর্ঘমেয়াদি গাট ডিসকমফোর্টের দিকে নিয়ে যেতে পারে।
সময়মতো যত্ন না নিলে প্রতিদিনের জীবন প্রভাবিত হয়:
- কাজের সময় বারবার ছুটি বা বিরতি নিতে হয়
- কাজের ফোকাস ও উৎপাদনশীলতা কমে যায়
- অফিস, মিটিং বা স্কুলে নিয়মিত অংশ নেওয়া কঠিন হয়, সামাজিক জীবন ব্যাহত হয়
- মিটিং, ভ্রমণ বা দীর্ঘ সময় বাইরে থাকা অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়
- কোন খাবারে সমস্যা হবে এই ভয়ে অনেকেই খাবার এড়িয়ে চলতে শুরু করেন
- কাজের চাপ বাড়ে, মানসিক চাপ ও ক্লান্তি বেড়ে যায়
- পেটের অস্বস্তির সাথে সাথে ঘুম ও এনার্জি লেভার ক্ষতি হয়, ফলে শরীর ও মন দুটোই ক্লান্ত থাকে।
সময়মতো গুরুত্ব না দিলে আইবিএস ধীরে ধীরে দৈনন্দিন স্বাচ্ছন্দ্য নষ্ট করে দিতে পারে এবং জীবনযাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে ওঠে।
কারকুমা অর্গানিক হেলদি গাট
সেবনে আইবিএস ও দীর্ঘমেয়াদি গাট ডিসকমফোর্টে স্বস্তি পেয়েছেন অসংখ্য মানুষ
কারকুমা অর্গানিক হেলদি গাটের উপাদানসমূহ
আপনার পরিচিত প্রাকৃতিক ও সার্টিফায়েড অর্গানিক সব উপাদানে তৈরি যা শরীরের সাথে মানানসই
অর্গানিক কারকিউমিন
হলুদের সক্রিয় উপাদান কারকিউমিন, একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। ফ্রি রেডিকেল এর কারণে আমাদের শরীরে যেই অক্সিডেটিভ স্ট্রেস তৈরী হয় তা এমডিএ (ম্যালনডিআলডিহাইড) টেস্টের মাধ্যমে সহজেই বোঝা যায়। এটি একটি অক্সিডেটিভ স্ট্রেস সূচক। শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেলে এম ডি এ লেভেল ও বেড়ে যায়। কারকিউমিন ফ্রি র্যাডিকেল নিষ্ক্রিয় করার মাধ্যমে এমডিএ-এর মাত্রা কমাতে সাহায্য করে, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুস্বাস্থ্য বজায় রাখাসহ দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায়।
অর্গানিক জিনজার অয়েল
জিনজার বা আদার এসেনশিয়াল অয়েলকে বলা হয় ”দ্যা অয়েল অফ এমপাওয়ারমেন্ট” যা প্রাচীনকাল থেকেই দেহের প্রদাহ, আর্থ্রাইটিস, জ্বর, ঠান্ডা, কাঁশি ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এটি শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, জিনজার এসেনশিয়াল অয়েল ক্রনিক ইনফ্লামেশন কমাতে এবং অটোইমিউন ডিসঅর্ডার প্রতিরোধে সহায়তা করে।
অর্গানিক মালবেরি এক্সট্র্যাক্ট
মালবেরী গাছের ফলকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত করে মালবেরী এক্সট্রাক্ট তৈরী করা হয়। মালবেরী এক্সট্রাক্ট পেটের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে পেটের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। এছাড়াও এটির ল্যাক্সেটিভ প্রোপার্টির কারণে এটি মলকে নরম করে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে এবং কোষ্ঠ্যকাঠিন্যে উপকারী ভূমিকা পালন করে।
অর্গানিক ব্ল্যাক পেপার এক্সট্র্যাক্ট
গোল মরিচের (ব্ল্যাক পেপার) এর ফল থেকে ব্ল্যাক পেপার এক্সট্রাক্ট তৈরী করা হয়। এত বিদ্যমান পিপারিন (Piperine) নামক অ্যালকালয়েড রক্তে কারকিউমিনের শোষনক্ষমতা ২০০০ গুণ পর্যন্ত বাড়াতে পারে বলে একাধিক গবেষনায় পাওয়া গেছে। কারকুমা হেলদি গাটে কারকিউমিনের সাধে সঠিক পরিমানে ব্ল্যাক পেপার এক্সট্রাক্ট বিদ্যমান থাকায় এটি অমাদের শরীরে অধিক কার্যকরী হয়।
কারকুমা অর্গানিক হেলদি গাটের প্রতি ১০০ গ্রামে
-
এনার্জি (কিলোক্যালরি)
৫৮
-
কার্বোহাইড্রেট (গ্রাম)
১৩.৭৮
-
সুগার (গ্রাম)
৮.৪৪
-
প্রোটিন (গ্রাম)
০.৪৫
-
ফ্যাট (গ্রাম)
০.১৪
-
স্যাচুরেটেড ফ্যাট (গ্রাম)
০.০২
-
সল্ট (মিলিগ্রাম)
২৮.৪৯
কারকুমা অর্গানিক হেলদি গাটের উপাদানসমূহ :
অর্গানিক কারকিউমিনস, অর্গানিক টারমারিক, অর্গানিক মালবেরী, অর্গানিক জিঞ্জার অয়েল, অর্গানিক নাটমেঘ, অর্গানিক মেইস, অর্গানিক ব্ল্যাক পেপার, অর্গানিক মধু, অর্গানিক আপেল সিডার ভিনেগার, সোডিয়াম ক্লোরাইড এবং পিউরিফাইড ওয়াটার
সেবনবিধিঃ প্রাপ্তবয়স্কদের জন্য: ১৫মি.লি. (৩ চা চামচ); শিশুদের জন্য (৬-১২ বছর): ১০মি.লি. (২ চা চামচ), প্রতিদিন ২ বার খাবার পরে অথবা চিকিৎসক/পুষ্টিবিদের পরামর্শমত সেবনযোগ্য। ব্যবহারের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ কারকুমা অর্গানিক হেলদি গাট-এ ব্যবহৃত উপকরণ/উপকরণের উৎস সমূহ প্রাকৃতিক, নিরাপদ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত বছর ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
সতর্কতাঃ গর্ভবতী/প্রসূতি মায়েদের জন্য প্রযোজ্য নয়।
সংরক্ষণ পদ্ধতিঃ আলো থেকে দূরে, ঠান্ডা ও শুস্ক স্থানে সংরক্ষণ করুন। খোলার পর রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন।
বিশ্বাসযোগ্যতা ও মানের নিশ্চয়তা
কারকুমা অর্গানিক হেলদি গাট কেন নিরাপদ ও কার্যকর?
USDA সার্টিফায়েড অর্গানিক পণ্য
কারকুমা অর্গানিক হেলদি গাটের প্রতিটি উপাদান USDA সার্টিফায়েড অর্গানিক উৎস থেকে সংগৃহীত এবং পণ্যটি নিজেও USDA সার্টিফায়েড অর্গানিক ফাংশনাল ফুড।
GMP & ISO সার্টিফায়েড উৎপাদন ব্যবস্থা
বিশ্বমানের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) অনুসরণ করে নিখুঁত মান নিয়ন্ত্রণে হাইজিন, সেফটি ও প্রোডাক্ট পিউরিটি নিশ্চিত করা হয়।
ফুড-গ্রেড ও প্রাকৃতিকভাবে নিরাপদ
কোনো ক্ষতিকর রাসায়নিক, কৃত্রিম রং, প্রিজারভেটিভ বা অ্যাডিটিভ নেই। পরিবারের সবার জন্য ন্যাচারালি সেফ।
বৈজ্ঞানিকভাবে উন্নত বায়োঅ্যাভেইলেবিলিটি
অর্গানিক ব্ল্যাক পেপার এক্সট্রাক্ট যুক্ত ফর্মুলা কারকিউমিনের শোষণক্ষমতা বাড়িয়ে দেয় বহুগুণ।
ডাক্তার ও পুষ্টিবিদ দ্বারা পরীক্ষিত
আইবিএস-এর সাপোর্টে ক্লিনিক্যালি সেফ ও দীর্ঘমেয়াদে সেবনযোগ্য
বাংলাদেশে তৈরি, বৈশ্বিক মানে উন্নত
বিশ্বমানের অর্গানিক ওয়েলনেস এখন আপনার হাতের নাগালেই
কারকুমা অর্গানিক হেলদি গাট সম্পর্কিত আপনার সাধারণ জিজ্ঞাসা
আমরা আপনার বেশিরভাগ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় যোগাযোগ করুন: +880 96 11 409 509
কারকুমা হেলদি গাট কি গ্যাস বা পেট ফাঁপা কমাতে সাহায্য করে?
হ্যাঁ, এটি গ্যাস এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করে।
কারকুমা হেলদি গাট কি শিশুদের জন্য উপযুক্ত?
হ্যা, ৬ বছরের পর থেকে খেতে পারবে।
শিশুদের জন্য (৬-১২ বছর): ১০ মিলি (২ চা চামচ) দিনে ২ বার, খাবারের পরে।
খাওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে।
কারকুমা হেলদি গাট কিভাবে গ্রহণ করব (খাবারের আগে না পরে)?
খাবারের পরে (After meals)। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে ২ বার, প্রতিবার ১৫ মিলি (৩ চা চামচ) করে খাবারের পরে গ্রহণের পরামর্শ দেওয়া হয়। খাওয়ার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে।
কারকুমা হেলদি গাট এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?
এটি একটি ফাংশনাল ফুড, এতে ব্যবহৃত উপাদানগুলো প্রাকৃতিক ও নিরাপদ এবং শতাব্দী ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অর্থাৎ নিরাপদ হিসেবে স্বীকৃত। তবে যেকোনো নতুন পণ্য শুরু করার পর অস্বস্তি হলে 096 11 409 509 নম্বরে কল করে আমাদের পুষ্টিবিদের পরামর্শ নিন।
প্রাপ্তবয়স্ক এবং শিশুর জন্য কারকুমা অর্গানিক হেলদি গাট এর ডোজ কত?
প্রাপ্ত বয়স্কদের ডোজঃ ১৫ মিলি করে ২ বার
শিশুদের ডোজঃ ১০ মিলি করে ২ বার (৬-১২ বছর)
যদি আমি কারকুমা অর্গানিক হেলদি গাট এর একটি ডোজ ভুলে যাই, তাহলে কী হবে?
সমস্যা নেই। যদি আপনি একটি ডোজ ভুলে যান, তাহলে মনে পড়ার সাথে সাথেই সেটি গ্রহণ করুন।
কারকুমা হেলদি গাট ব্যবহার করার সময় কী সতর্কতা অবলম্বন করা উচিত?
আলসার বা গাস্ট্রিক ইরোসন আছে কিনা তা জানা প্রয়োজন।
গর্ভবতী (Pregnant) বা স্তন্যদানকারী (Lactating) মায়েদের জন্য প্রযোজ্য নয়।
কারকুমা অর্গানিক হেলদি গাট এর ঘনত্ব কি পণ্যের কার্যকারিতার সাথে সম্পর্কিত?
না এর ঘনত্বের উপর এর কার্যকারিতা নির্ভর করে না। তবে অবশ্যই ডোজ মেইনটেইন করে খেতে হবে এবং যেহেতু এর উপাদানগুলো তলানি আকারে নিচে জমা হয় তাই অবশ্যই খাওয়ার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে খেতে হবে।
আলসার বা গ্যাস্ট্রাইটিসের সমস্যায় কি আমি কারকুমা অর্গানিক হেলদি গাট গ্রহণ করতে পারব?
না, আলসার বা গ্যাস্ট্রাইটিসের সমস্যায় কারকুমা অর্গানিক হেলদি গাট গ্রহণ করতে পারবে না
কারকুমা অর্গানিক হেলদি গাট পণ্যটি কি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার (USDA) দ্বারা অর্গানিক সার্টিফাইড?
হ্যাঁ, কারকুমা অর্গানিক হেলদি গাট একটি ইউ এস ডি এ অর্গানিক সার্টিফাইড পণ্য।
কারকুমা হেলদি গাট কি অ্যাসিড রিফ্লাক্স বা আইবিএসের মতো হজমজনিত সমস্যায় সহায়ক হতে পারে?
জি, এটি অ্যাসিডিটি/অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক অস্বস্তি এবং আইবিএস (IBS)-এর ক্ষেত্রে সহায়ক।
কারকুমা অর্গানিক হেলদি গাট কি লিকুইড নাকি পিল নাকি পাউডার ফর্মে আছে?
কারকুমা অর্গানিক হেলদি গাট লিকুইড সাসপেনশন ফর্মে আছে এর উপাদানগুলো তলানি আকারে নিচে জমা হয় তাই অবশ্যই খাওয়ার পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে খেতে হবে।
এই পণ্যটি গ্রহণ করার আগে বা এটি সেবন করতে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া কি বাধ্যতামূলক?
বাধ্যতামূলক নয়।
কারকুমা হেলদি গাট কি সব ধরনের আইবিএস (যেমন আইবিএস-সি, আইবিএস-ডি বা আইবিএস-এম) এর সমস্যায় কার্যকরভাবে কাজ করে?
সব ধরনের আই বি এস এই সহায়ক। তবে আইবিএস-ডি ও আইবিএস-এম এর ক্ষেত্রে হেলদি গাটের পাশাপাশি আমদের টারমারিক ইমিউন বুস্টার সেবন করলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।
আইবিএস-এ বা আইবিএস-ডি এর সমস্যায় কারকুমা হেলদি গাটের সঙ্গে কারকুমা টারমারিক ইমিউন বুস্টার একসাথে নিলে কি ভালো ফল পাওয়া যায়?
জ্বি, আইবিএস-ডি ও আইবিএস-এম এর ক্ষেত্রে হেলদি গাটের পাশাপাশি আমদের টারমারিক ইমিউন বুস্টার সেবন করলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।
কারকুমা হেলদি গাট এর উপাদানগুলো কী কী?
অর্গানিক কারকিউমিন, অর্গানিক টারমারিক, অর্গানিক মালবেরী, অর্গানিক জিঞ্জার অয়েল, অর্গানিক নাটমেঘ, অর্গানিক মেইস, অর্গানিক ব্ল্যাক পেপার, অর্গানিক মধু, অর্গানিক আপেল সিডার ভিনেগার, সোডিয়াম ক্লোরাইড এবং পিউরিফাইড ওয়াটার।
বোতল খোলার পর কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়?
যতদিন মেয়াদ আছে ততদিন খাওয়া যাবে। তবে বোতল খোলার পর অবশ্যই রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে।
পণ্যটির মেয়াদ (shelf life) কতদিন?
উৎপাদনের তারিখ থেকে এক বছর। পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ করা আছে।
কারকুমা হেলদি গাট কি ভেগান বা ভেজিটেরিয়ানদের জন্য উপযুক্ত?
জি
কারকুমা হেলদি গাট উপকারিতা কতদিনের মধ্যে দেখতে পাওয়া যাবে?
১ মাস সেবন করলে পণ্যের উপকারিতা বুঝা যায় তবে শরীরের ধরনভেদে কম বেশিও হতে পারে।
কারকুমা হেলদি গাট কি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ?
জ্বি নিরাপদ। এতে ব্যবহৃত উপাদানগুলো প্রাকৃতিক ও নিরাপদ এবং শতাব্দী ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে অর্থাৎ নিরাপদ হিসেবে স্বীকৃত।
কারকুমা হেলদি গাট কি খালি পেটে গ্রহণ করা যাবে?
জি যাবে। তবে আমরা খাবারের পরে গ্রহণের পরামর্শ দিয়ে থাকি।
কারকুমা হেলদি গাট এর উৎপত্তিস্থল কোন দেশ?
কারকুমা হেলদি গাট একটি বাংলাদেশী পণ্য।
কারকুমা হেলদি গাট সেবন করে কি সব ধরনের আইবিএস এর সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে?
আই বি এস এর পুরপুরি সমাধান নেই। এটি নিয়ন্ত্রনে রাখতে হয়। কারকুমা অর্গানিক হেলদি গাট আই বি এস নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে।
প্রাপ্তবয়স্ক একজন মানুষ এক বোতল কারকুমা হেলদি গাট কতদিন সেবন করতে পারবেন?
বোতলটিতে ৪০০ মিলি থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ২ বার ১৫ মিলি করে নিলে, দৈনিক ৩০ মিলি সেবন করা হয়। সে হিসেবে এক বোতল প্রায় ১৩-১৪ দিন সেবন করা যেতে পারে।
কারকুমা হেলদি গাট অন্যান্য পেটের স্বাস্থ্য পণ্যের থেকে কীভাবে আলাদা?
কারকুমা হেলদি গাটে ব্যবহৃত সকল উপাদান খাবার থেকে নেয়া এবং এই সকল উপাদানের কার্যকারিতা ও নিরাপদতা বৈজ্ঞানিক প্রমানিত। এটি সিন্থেটিক উপাদান মুক্ত।
আমি কি কারকুমা হেলদি গাট অন্য ঔষধ বা সাপ্লিমেন্টের সঙ্গে নিতে পারি?
জ্বি, অন্য ঔষধ বা সাপ্লিমেন্টের সঙ্গে নিতে পারবেন।
কারকুমা হেলদি গাট কি অ্যাসিড রিফ্লাক্স বা GERD এর উপসর্গে সাহায্য করতে পারে?
জ্বি, অ্যাসিড রিফ্লাক্স বা GERD এর উপসর্গে সহায়ক ভূমিকা রাখবে।
গর্ভবতী বা প্রসূতি মায়েরা কি কারকুমা হেলদি গাট ব্যবহার করতে পারেন?
না গর্ভবতী বা প্রসূতি মায়ের জন্য প্রযোজ্য নয়।
আমি টানা ৩ মাস কারকুমা হেলদি গাট সেবন করেছি, আইবিএস এর সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমি কি আরও কয়েক মাস সেবন চালিয়ে যেতে পারব?
জ্বি আইবিএস এর সমস্যা নিয়ন্ত্রণে আপনি আরও কয়েক মাস সেবন চালিয়ে যেতে পারবেন।
বোতল খোলার পর কারকুমা অর্গানিক হেলদি গাট কীভাবে সংরক্ষণ করা উচিত? কারকুমা হেলদি গাট কি রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে?
খোলার পর রেফ্রিজারেটরে সংরক্ষণ করুণ।